চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে কাছে আসার সুযোগ করে দিচ্ছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

উড়তে থাকা বার্সেলোনা পথ হারিয়ে বসেছে! মৌসুমে শুরুর ১২ ম্যাচে কেবল একটি ড্র করা দলটি পরপর দু’ম্যাচে হোঁচট খেয়ে পয়েন্ট হারাল ৪টি। গত ম্যাচে রেফারির ভুলে ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট খোয়ানোর না হয় সান্ত্বনা ছিল, কিন্তু শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে বিপাকেই পড়েছে কাতালানরা।

টানা দুই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে কাছে আসারও সুযোগ করে দিয়েছে বার্সা। লিগে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষেই ভালভার্দের দল। আর ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট রিয়ালের। জিদানের শিষ্যরা রাতে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় পেলে বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান হয়ে যাবে ৬! অথচ এক সপ্তাহ আগেই ১০ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালকে কথা বলতে হচ্ছিল শিরোপা স্বপ্ন ধূসর হয়ে যাওয়া নিয়ে।

গত কয়েক ম্যাচ ধরে গোল খরায় ভোগা মেসিকে ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণাত্মক দেখা গেছে। ছয় মিনিটের সময় দুর্দান্ত ড্রিবলিংয়ে ছোটা বার্সা ফরোয়ার্ড যদি লক্ষ্য খুঁজে পেতেন তাতে গোলখরা মিটে যেতে পারতো তখনই।

মেসির পাশাপাশি বার্সা যখন গোলের জন্য মরিয়া, তখন অবশ্য চকিত আক্রমণে স্বাগতিক দর্শকদের স্তম্ভিত করে দেন সেল্টা ফরোয়ার্ড ইয়াগো আসপাস। ২০ মিনিটে ম্যাক্সি গোমেজের শট বার্সা গোলরক্ষক টের স্টেগেন ফিরিয়ে দিলে বল পান আসপাস। ফিরতি শটে জাল খুঁজে নিতে সমস্যা হয়নি লিভারপুলের সাবেক ফরোয়ার্ড।

পিছিয়ে পড়া বার্সা সমতায় ফিরতে সময় নিয়েছে মাত্র দুই মিনিট। পাউলিনহোর দুর্দান্ত পাসে ম্যাচের ২২ মিনিটে কাতালানদের সমতায় ফেরান টানা ছয় ম্যাচ গোলহীন থাকা মেসি।

Reneta

প্রথমার্ধে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। তবে ৩৭ মিনিটে পাউলিনহোর মাথা ছোঁয়া বল পাঞ্চ করে বিপদমুক্ত করেছেন সেল্টা গোলরক্ষক রুবেন ব্লাঙ্কো।

বিরতির পর ফিরে ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির পাস থেকে বল পান জর্ডি আলবা। আলবার ক্রস খুঁজে নেয় লুইস সুয়ারেজকে। ডি-বক্সের ভেতর থেকে উরুগুয়ে ফরোয়ার্ডের শট জাল খুঁজে পেলে লিড নেয় স্বাগতিকরা।

সেল্টা পিছিয়ে পড়ে অস্বস্তি বাড়াতে থাকে স্বাগতিকদের। বার্সা রক্ষণকে বেশ যন্ত্রণায় ফেলে দেয় পাল্টা আক্রমণে। পরে ৭০ মিনিটে ম্যাক্সি গোমেজকে দিয়ে গোল করিয়ে প্রথম গোলের ঋণ শোধ করেন আসপাস। সেটাই আর শোধ করে ওঠা হয়নি বার্সার। মূল্য চোকাতে হয়েছে দুটি পয়েন্ট খুইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT