চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ার মতো গ্রেপ্তার হতে পারেন দীপিকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডের অন্যতম আলোচিত বিষয় এখন ‘মাদক’! মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে জেলবাস করছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।  একই অভিযোগে নাম শোনা যাচ্ছে বলিউডের বেশ কয়েজন তারকার। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোন!

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দীপিকাকে সমন পাঠায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে শুধু দীপিকা নন, বলিউডের মাদককাণ্ডে ওইদিন একইসঙ্গে জেরা করা হবে সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরকেও।

এনসিবির তলবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়া থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা পাডুকোন। সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিংও। এদিন চার্টার্ড বিমানে মুম্বাইয়ে পা দিতেই রণবীর-দীপিকাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। কিন্তু মিডিয়ার সামনে মুখ না খুলে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ছাড়েন এই জুটি।

মূলত একটি হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতেই এনসিবি দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। চ্যাটের অংশবিশেষ হিসেবে দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিকবার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’ ‘কে’কে গাঁজা আছে কি না জিজ্ঞাসা করছেন। আবার কখনও ‘কে’ ‘ডি’কে গাঁজার তথ্য দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, এই ‘ডি’ হলেন দীপিকা। আর ‘কে’ দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ। সত্যিই কি তাই?

সেটিই খতিয়ে দেখতে তদন্ত করছে এনসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অভিযোগ প্রমাণিত হলে রিয়ার মতো গ্রেপ্তার হতে পারেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত এই অভিনেত্রী।

এদিকে দীপিকা পাডুকোনকে এনসিবি জেরা করার সময় স্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন স্বামী ও অভিনেতা রণবীর সিং। যদিও এখন পর্যন্ত অনুমতি পান নি তিনি।

Reneta

রণবীর জানিয়েছেন, দীপিকা প্রায়ই অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের শিকার হন। সেই কারণেই জেরার সময় তার সঙ্গে উপস্থিত থাকতে চান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিবিগ্রেপ্তারদীপিকা পাড়ুকোনবলিউডমাদকরণবীর সিংরাকুল প্রীত সিংরিয়াসারা আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT