চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদকে সাব্বিরের ‘ওয়েলকাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ক্যারিয়ারের অন্যতম বাজে সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কঠিন এই সময়ে অধিনায়ক মাশরাফিকে যেমন পাশে পাচ্ছেন, তেমনি জুনিয়র সাব্বির রহমানকেও পাচ্ছেন। কলম্বোয় প্রস্তুতি ম্যাচে ৭১ রানের ইনিংস খেলেছেন রিয়াদ। ম্যাচের পর সাব্বির তাকে ‘ওয়েলকাম’ জানিয়েছেন।

‘ওয়েলকাম। ওনার কাছ থেকে এরকমই আশা করা উচিত। উনি বড় খেলোয়াড়। এসব জায়গায় ম্যাচ উইনিং।’ রিয়াদের ইনিংস নিয়ে মন্তব্য সাব্বিরের।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ এদিন টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রান সংগ্রহ করে। জবাবে ৩৫২ রানে থামে বাংলাদেশ।

মাশরাফির সঙ্গে রিয়াদ দারুণ একটি জুটি গড়েও দলের হার বাঁচাতে পারেননি। মাশরাফি ৩৫ বলে ৫৮ করে ফিরলেও, রিয়াদ ৭১ রানে অপরাজিত থাকেন। ৬৮ বলে চারটি চারের মার এবং একটি ছয়ে এই রান করেন বিশ্বকাপের জোড়া সেঞ্চুরিয়ান।

অফফর্মের কারণে কলম্বো টেস্টে ছিলেন না রিয়াদ। তাকে বাদ দেয়া নিয়ে অনেক আলোচনা হয়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি রিয়াদের বাদপড়া নিয়ে মুখ খোলেন।

দুইদিন আগে মাশরাফি বলেছিলেন, রিয়াদের ওপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। তিনি ভালোভাবে ফিরে আসবেন।

‘আমি আশা করি পরেরর কয়েকটি ম্যাচে তাকে এইভাবে দেখতে পাবো।’ রিয়াদকে নিয়ে একই প্রত্যাশা সাব্বিরেরও।

সাব্বির নিজেও এদিন ভালো খেলেছেন। ৬৩ বলে ৭২ রান করেন। এর মধ্যে চারের মার ছিল ১১টি, ছয় একটি।

সাব্বির জানান এই ম্যাচে ভালো প্রস্তুতির টার্গেট ছিল তাদের, ‘পরে টি-টুয়েন্টিসহ পাঁচটা ম্যাচ আছে। আমাদের টার্গেট ছিল ম্যাচটা যেন ভালো খেলতে পারি।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ২০ হাজার কবর সংরক্ষণ করবে সরকার

পরবর্তী

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি’

পরবর্তী

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি’

গাইবান্ধায় উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT