রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে খুঁজছে পুলিশ। হত্যাকারীকে ধরিয়ে দিতে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পোর্টাল ডিএমপি নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। কেউ যদি ওবায়দুলের বর্তমান অবস্থান জেনে থাকেন তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে তথ্য দিতে অনুরোধ করা হলো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক ঠিকানা facebook.com/dmpdhaka/
গত ২৪ আগস্ট ওবায়দুল খান নামক এক যুবক ছুরিকাঘাত করলে তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়।







