চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশার খুনিকে গ্রেফতারের দাবির আন্দোলনে অন্য অনেক ইস্যু

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
২:৩৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

এখনো গ্রেফতার হয়নি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুল খান। অথচ এই হত্যাকাণ্ডের বিচারের দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির অন্যান্য দাবি জুড়ে দিয়েছে অভিভাবকদের একটি অংশ। দুপুরে এমনকি শিক্ষামন্ত্রীর সামনেও তাদের ভূমিকা বিভ্রান্তিতে ফেলে দেয় শোকাহত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। বিস্মিত হয়েছেন শিক্ষামন্ত্রী নিজেও।

শিক্ষার্থীরা যখন ব্যস্ত রিশা হত্যার বিচারের দাবিতে ঠিক তখনই অভিভাকদের একটি অংশ প্রতিষ্ঠানের নানা সমস্যা সামনে তুলে এনেছে। সকাল ১১টার দিকে রিশার মা যখন স্কুলে আসছিলেন তখন তাকেও আটকে দেন তারা। কোনো রুমে না বসিয়ে খোলা মাঠের মধ্যেই ঘিরে ধরেন তাকে। আর শতাধিক গণমাধ্যম কর্মী হামলে পড়েন মেয়ে হারানোর শোকে স্তব্ধ হয়ে যাওয়া মা তানিয়া হোসেন ওপর।

শিক্ষার্থীরা অবশ্য বলছে, বিচার না হওয়ার পর্যন্ত মাঠে থাকবে তারা।

তারা বলেছে, তাদের দাবি সুষ্ঠু বিচার। কিন্তু এখনো কেনো পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করতে পারল না এ নিয়ে বিস্মিত শিক্ষার্থীরা।

নিহত রিশার বাবা রমজান আলী বলেছেন, এই কষ্ট সহ্য করতে পারছেন না তিনি। মেয়ে হত্যার সর্বোচ্চ বিচারের দাবি তার।

Reneta

রিশার বাবা-মাকে সরিয়ে রাখার কারণে শিক্ষামন্ত্রীর কাছেও শুরুতে ঘেঁষতে পারেননি তারা।

তবে, মন্ত্রী যখন বক্তৃতায় হত্যাকারীর ফাঁসির দাবি করছিলেন তখন শিক্ষার্থীরা এখনো খুনি গ্রেফতার না হওয়ায় প্রতিবাদ জানিয়ে শ্লোগান দিচ্ছিল।

গত বুধবার স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপরে বখাটে যুবক ওবায়দুলের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। কয়েকমাস ধরে রিশাকে উত্যাক্ত করে আসছিল ওই যুবক। গত ২৮ আগস্ট মৃত্যু হয় রিশার। বিচারের দাবিতে রোববার থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিশা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT