চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে বিজয় দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৬:৫১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর মধ্যেও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে বর্ণিল অনুষ্ঠানমালায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

আজ সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

Banglabid

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রিয়াদস্থ কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার অভিবাসীদের নিয়ে “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বিজয় অর্জন ও বাংলাদেশের উন্নয়ন’’ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী অভিবাসীরা এ ভার্চুয়াল সভায় যোগ দেন।

অভিবাসীরা ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান, মহান বিজয় অর্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১, স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ ও ডেল্টা প্ল্যান নিয়ে বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন।

Reneta

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের স্মৃতির প্রতি।

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নিরন্তর পরিশ্রম করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার গতিশীল নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত দেশের উন্নয়নে প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বিদেশে বসবাসরত অভিবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিশন উপপ্রধান এস এম আনিসুল হক তার বক্তব্যে বিজয়ের পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনামূলক বিবরণ তুলে ধরেন। এছাড়া দেশের দারিদ্র্য দূরীকরণ ও বিভিন্ন ক্ষেত্রে দেশের সার্বিক উন্নয়নের বিষয় বর্ণনা করেন।

দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত ও দেশ, জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের দাবি, পাল্টা ‘গত ৫০ বছরের’ ক্ষতিপূরণ চান ট্রাম্প

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT