চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমেক হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’সহ ৫ সাড়া জাগানো ছবি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৮:২৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ ছবি ৩০ বছর পর রিমেক করছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।

সম্পূর্ণ আধুনিক ও রঙিন মোড়কে (রিমেক) প্রযোজনা করতে যাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু।

বুধবার দুপুরে এ বিষয়ে তিনি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে ‘বেদের মেয়ে জোসনা’ রিমেক হতে যাচ্ছে। শুধু ‘বেদের মেয়ে জোসনা’ নয়, সঙ্গে আরও ৪ ছবি রিমেক করতে যাচ্ছে বঙ্গ।’

আর চারটি ছবি হলো ‘মনের মাঝে তুমি’ (২০০৩), ‘মোল্লা বাড়ীর বউ’ (২০০৫), ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’। ইতোমধ্যেই সবগুলো ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আইনগত বিষয়ের উভয় পক্ষের মধ্যে চুক্তির কাজও সম্পন্ন হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ছবিগুলো ডিজিটাল এবং পুণঃনির্মাণের স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছে বঙ্গ। 

‘বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র পুণঃনির্মাণ বিষয়টি বঙ্গ বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক।’

মুশফিকুর রহমান মনে করেন, ‘বেদের মেয়ে জোসনা’ পুণঃনির্মাণ সত্যিকার অর্থে একটি বড় চ্যালেঞ্জ। কারণ, এই ছবিটি এখনও বাঙ্গালি দর্শক মনে দারুণ ভাবে জায়গা দখল করে রেখেছে। সময় পাল্টালেও এর আবেদন কমেনি। আর এখানেই কর্তৃপক্ষের মূল চ্যালেঞ্জ। বঙ্গ সবসময় মানুষদের সুস্থ বিনোদন দিতে চায়। নতুন সময়ের দর্শকদের সামনে নতুন ভাবে তুলে ধরতে বঙ্গ সার্বিকভাবে প্রস্তুত।’

তিনি বলেন, ‘আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ছবিগুলোর কর্ণধারদের প্রতি। কারণ তারা এই ছবিগুলোর পুণঃনির্মাণ এবং ডিজিটাল রাইটসের অনুমোদন দিয়েছেন। আমরা ভীষণ ভাবে আনন্দিত, বঙ্গের ব্যানারে প্রথম চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে বিখ্যাত ছবি ‘বেদের মেয়ে জোসনা’। নতুন ‘বেদের মেয়ে জোনসা’য় কিছু ফ্যান্টাসি যোগ হবে। মেকিং, পালসে নতুনত্ব থাকবে।

Reneta

‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন। আগামী একমাসের মধ্যে নির্মাতা ও শিল্পীদের নাম ঘোষণা করা হবে।’

বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, শিগগির নতুন করে ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক-নায়িকা এবং পরিচালকের নাম ঘোষণা করা হবে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করা হবে এর শুভ মহরত অনুষ্ঠান। চলতি বছরেই নতুন ‘বেদের মেয়ে জোসনা’ মুক্তি দিতে চায় বঙ্গ। পর্যায়ক্রমে ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’ ছবিগুলোর রিমেক করবে বঙ্গ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গ বিডিবেদের মেয়ে জোসনামনের মাঝে তুমিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT