চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
শরিয়ত বয়াতি-টাঙ্গাইল

টাঙ্গাইলে ইসলাম ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহারের অভিযোগে করা মামলায় গ্রেফতার শরিয়ত বয়াতিকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আকরামুল ইসলাম তাকে এ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার (১১ জানুয়ারি) ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওইদিন ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে পাঠানোর বিচারক ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।

গত ৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন একই উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম।

Reneta

আসামি পক্ষের আইনজীবী জিনিয়া বক্স বলেন, ‘রিমান্ড শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন শরিয়ত বয়াতির জামিন আবেদন করা হবে। আশা করছি সেদিন তার জামিন মঞ্জুর হবে।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়: শরিয়ত সরকার ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে ইসলামের নানা বিষয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে শরিয়ত বয়াতি দাবি করেছেন, একটি প্রতিক্রিয়াশীল মহল তাকে ফাঁসে মিথ্যা অভিযোগ সাজিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শরিয়ত বয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হলো যুক্তরাষ্ট্র

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে চোট, দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতার কবরের পাশে শেষ নিদ্রায় সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে জ্বালানি বিষয়ক আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT