চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:১৭ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৭
আদালত
A A
দেলাওয়ার হোসাইন সাঈদী-মানবতাবিরোধী অপরাধ-সাঈদীর রিট

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রিভিউ (রায় পুনর্বিবেচনা আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরফলে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে।

রিভিউ আবেদনে সাঈদীর পক্ষ থেকে খালাস চাওয়া হয়েছিল আর রাষ্ট্রপক্ষ চেয়েছিল মৃত্যুদণ্ড।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি শেষ রিভিউ খারিজ করে রায় দেন।

এর আগে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শেষ করেন। রোববার সাঈদীর পক্ষে রিভিউ শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

গত ৬ এপ্রিল সাঈদীর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মে রিভিউ শুনানির দিন ধার্য করেন আপিল বেঞ্চ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০১৬ সালের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিলেন সাঈদীর আইনজীবীরা।

Reneta

আর একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

সে আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করেছিল সাঈদী ও রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেলাওয়ার হোসাইন সাঈদীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইবার আক্রমণের ঝুঁকিতে আরো ১ লাখ কম্পিউটার, সাবধান করল মাইক্রোসফট

পরবর্তী

আমরা যেদিন থাকব না সেদিনও রাষ্ট্র চলবে, দেশ চলবে: প্রধান বিচারপতি

পরবর্তী
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

আমরা যেদিন থাকব না সেদিনও রাষ্ট্র চলবে, দেশ চলবে: প্রধান বিচারপতি

নর্থ কোরিয়ার নতুন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT