চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউ আবেদন না করলে দ্রুতই ফাঁসি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৫৮ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন না করলে দ্রুতই মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে ব্যবস্থা নিতে পারবে সরকার। আইনমন্ত্রী এও বলেছেন, জামায়াত নিষিদ্ধ করার আইনের প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে।

মানবতাবিরাধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আদেশ আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সহকারী জজদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি সাংবাদিকদের বলেন, জাতি এই আদেশের অপেক্ষায় ছিলো।

রায়ের পর সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনমন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো সাংবাদিকদের। আইনমন্ত্রী বলেন, ‘নিজামীর মতো যুদ্ধাপরাধীরা যারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছেন তাদের বিচার হচ্ছে। নিজামীর বিচারের রায় আমরা আজ পেয়েছি। এখন ইনশাআল্লাহ কার্যকর করার অপেক্ষায় থাকবো।’

তিনি জানান, আসামীপক্ষ রিভিউ আবেদন করলে এক ধরণের প্রক্রিয়া, আর না করলে লিখিত রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই রায় কার্যকর করা হবে।

নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, তার ক্লায়েন্ট যদি রিভিউ করতে বলেন তবে অবশ্যই রিভিউ আবেদন করবো। এই মুহূর্তেই রিভিউ করবো কি না তা বলা যাচ্ছে না। কারণ নিজামী সাহেব ভাবতে পারেন পূর্ববর্তী যারা রিভিউ আবেদন করেছেন তাতে কোন ফলাফল হয় নাই। আর রিভিউ করে কি লাভ হবে!

‘এটা নির্ভর করছে আমাদের ক্লায়েন্টের উপর,’ বলে মন্তব্য করেছেন তিনি।

Reneta

তিনটি অভিযোগে নিজামীর সর্বোচ্চ সাজার পরিপ্রেক্ষিতে রিভিউ আবেদন করলে আদালতে তা টিকবে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, এটি আপিল বিভাগ ঠিক করবেন। তবে রিভিউ টেকানো খুব শক্ত বলে একজন আইনজীবীর অভিজ্ঞতা থেকে মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে আইনটি খুব শিগগিরই মন্ত্রিপরিষদে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT