চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিজার্ভ চুরিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জড়িত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১০, মে ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারাই জড়িত এমনটাই সন্দেহ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয় এফবিআই এজেন্টদের কাছে প্রমাণ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় কমপক্ষে একজন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং ওই কর্মকর্তা ছাড়াও আরও কয়েকজন জড়িত থাকতে পারেন যারা হ্যাকারদের বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে সাহায্য করেছেন।

এফবিআই বলছে এই ঘটনাটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতাকেই ইঙ্গিত করছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়জন কর্মকর্তা জড়িত ছিলেন সে সংখ্যা নিশ্চিত করেনি এফবিআই। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে, এই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ ব্যাংক ও দেশের গোয়েন্দা সংস্থা সিআইডির অভিযোগ উড়িয়ে দিয়ে একটি বিবৃতি দিয়েছে সুইফট। বিবৃতিতে সুইফট বলেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পক্ষগুলো যে সব সমস্যার কথা তুলে ধরছেন তার কোনোটির জন্যই সুইফট দায়ী নয়।সুইফটের অন্য সব ব্যবহারকারীর মতোই বাংলাদেশ ব্যাংক নিজে সুইফট নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত সব ধরণের সুরক্ষা ব্যবস্থার জন্য দায়বদ্ধ। এর মধ্যে পাসওয়ার্ড প্রোটেকশন থেকে শুরু করে অন্য সব অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

চলতি বছরের ৫ জানুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় ৮০০ কোটি টাকা চুরি করে নেয় হ্যাকাররা। ঘটনাটি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনায় পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

ট্যাগ: অর্থ লোপাটএফবিআইবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তনু হত্যা: মায়ের যে ইঙ্গিত ও অভিযোগ

পরবর্তী

কেন্দ্রীয় কারাগারে নিজামীর জামায়াতি পরিবার

পরবর্তী

কেন্দ্রীয় কারাগারে নিজামীর জামায়াতি পরিবার

সুইমিং পুলে মুস্তাফিজদের মাতামাতি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT