চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ কেলেঙ্কারি: পুরুষের মতো মায়ার মুখোমুখি হওয়ার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এবার ‘পুরুষ মানুষের মতো’ আচরণের
প্রসঙ্গ উঠলো।

ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার প্রাক্তন
ম্যানেজার মায়া স্যান্তোস দেগুইতোর বিরুদ্ধে ব্যাংক প্রেসিডেন্ট লরেঞ্জো
ট্যানের করা মামলার ঘটনায় সিনেট শুনানিতে মায়ার আইনজীবী বলেছেন, সাহস থাকলে
যেনো মামলা করার বদলে ট্যান ‘পুরুষ মানুষের মতো’ তার এবং তার মক্কেলের
মুখোমুখি হন।

রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে পঞ্চম দিনের শুনানিতে মায়ার আইনজীবী ফার্দিনান্দ টোপাচিও এরকম বেশ কিছু ‘বিতর্কিত’ বক্তব্য তুলে ধরেন।

Banglabid

এর আগে প্রতিটি শুনানিতেই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নিউ ইয়র্ক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ফিলিপিন্সে পাচারের পেছনে ট্যানকে দায়ী করেছেন মায়া। তিনি ট্যানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করেছেন, এমন অভিযোগে মায়ার বিরুদ্ধে সোমবার মাকাটি সিটি আঞ্চলিক আদালতে ৩ কোটি ২০ লাখ পেসোর মানহানির মামলা করেন ট্যান।

ট্যানের দাবি, মায়া ও তার আইনজীবী যোগসাজশ করে অর্থ জালিয়াতির অপবাদ তার ওপর চাপাচ্ছেন। অথচ মায়া নিজেই সরাসরি জালিয়াতির অর্থ লেনদেনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ট্যান বলেন, তার বিরুদ্ধে মায়া ও তার আইনজীবীর আনা অভিযোগ পুরোপুরিই অনুমান নির্ভর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভ উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করতে হাইকোর্ট রুল

পরবর্তী

বায়োমেট্রিক সিম নিবন্ধন বৈধ: হাইকোর্ট

পরবর্তী

বায়োমেট্রিক সিম নিবন্ধন বৈধ: হাইকোর্ট

সরকারের ঘোষণার পরও পাটকল শ্রমিকদের আন্দোলন অব্যাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT