চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ ও রিকভারি ডে নিয়ে সুপার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রিমিয়ার লিগ শুরুর আগে একসঙ্গে ১২ দলের অধিনায়ক (ফাইল ফটো)

প্রিমিয়ার লিগ শুরুর আগে একসঙ্গে ১২ দলের অধিনায়ক (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগ শেষ হয়েছে মঙ্গলবার। ২৪ মার্চ থেকে সেরা ছয় দল নিয়ে গড়াবে সুপার লিগ। যাতে রিজার্ভ ডে’র পাশাপাশি থাকছে রিকভারি ডে। এতে ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত বিশ্রাম-প্রস্তুতির জন্য ক্রিকেটাররা সময় পাবেন দুই দিন।

আগে বৃষ্টি-বিঘ্নতায় রিজার্ভ ডেতে ম্যাচ গড়ালে কখনও কখনও তার পরের দিনই দলগুলোকে মাঠে নেমে পড়তে হত আরেকটি ম্যাচের জন্য। এবার সেটি হচ্ছে না। রিজার্ভ ডের পরেও একটি দিন অনুশীলন-বিশ্রামের জন্য পাচ্ছেন ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়কারী আমিন খান জানালেন এমন তথ্যই।

প্রিমিয়ার লিগের প্রতিটি আসরই হয় জমজমাট। কিন্তু টেলিভিশনে সম্প্রচারিত না হওয়ায় উপভোগ করতে পারেন না দর্শকরা। সেটি মাথায় রেখে সুপার লিগ সরাসরি সম্প্রচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিসিডিএম’র নতুন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তবে চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি তিনি।

সুপার লিগের তারিখ নির্ধারণ করলেও এখনও অবশ্য ম্যাচের সূচিই চূড়ান্ত করেনি সিসিডিএম। ম্যাচের ভেন্যু হবে মিরপুর, বিকেএসপি ও ফতুল্লা।

প্রথম রাউন্ড শেষে শীর্ষে মাশরাফী-নাসিরদের আবাহনী

এবার সুপার লিগ নিশ্চিত করা দলগুলো- আবাহনী লিমিটেড (১৬ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ পয়েন্ট), খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (১৪ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (১৩ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১২ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১২ পয়েন্ট)।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (৮ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (৮ পয়েন্ট), কলাবাগান ক্রীড়া চক্রকে (৪ পয়েন্ট) নিয়ে ২৫ মার্চ শুরু হবে রেলিগেশন লিগ। যে দুটি দল পয়েন্ট টেবিলের তলানিতে থাকবে তাদের আগামী মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগ লিগে। আর এ মৌসুমে প্রথম বিভাগ লিগের সেরা দুই দল আগামী মৌসুম খেলবে প্রিমিয়ার লিগ।

Reneta

অন্যদিকে সুপার লিগে না উঠতে পারলেও আগামী মৌসুমের জন্য টিকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (১১ পয়েন্ট) , শাইনপুকুর ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট)।

শেষ ম্যাচ জিতেও সুপার লিগে উঠতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান

ঢাকার শীর্ষ ১২টি ক্লাব নিয়ে ৫ ফেব্রুয়ারি মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। প্রতিটি দল একবার করে মুখোমুখি হয় অপর দলগুলোর সঙ্গে। ১১টি করে ম্যাচ পায় প্রতিটি দল। সুপার লিগে ওঠা ছয় দল একবার করে মুখোমুখি হবে অপরের সঙ্গে। প্রত্যেক দল পাবে পাঁচটি করে ম্যাচ।

প্রথম রাউন্ডের পয়েন্ট ও সুপার লিগে প্রাপ্ত পয়েন্টের যোগফলে যারা এগিয়ে থাকবে, তারাই পাবে চলতি মৌসুমের শিরোপা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT