রাজনীতি

২০ দলীয় জোট ভাঙতে সরকার অপপ্রচার চালাচ্ছে: রিজভী

বিএনপি-রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ আছে, জোট ভাঙতে সরকার অপপ্রচার চালাচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সরকারের এই ধরনের তথ্য ম্যানিপুলেশন ও টুইস্টিংয়ের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে। এসব সেলের কাজই হচ্ছে জনমন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করা, বিভ্রান্তি তৈরি করা। এই বিভ্রান্তি তৈরির অংশ হিসেবেই তারা এটি করছে।’

আগামী জাতীয় নির্বাচনের আগেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে বলে দাবি জানান রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মুক্তির পরই নির্বাচন হবে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়:বিএনপি বিএনপি-রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…