চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে বাংলাদেশের ঝুলিতে আরও দুই রুপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ১১, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড বিভাগে রুপা জয়ের পর রিকার্ভ বিভাগে দুটি রৌপ্য পদক এনেছেন বাংলাদেশের আর্চাররা। ভারতের কাছে ফাইনাল হেরে ছেলেদের দলগত রিকার্ভ ইভেন্ট ও মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে রুপা জিতেছে লাল-সবুজের দল।

ইরাকের সোলেমানিয়ায় বুধবার দলগত রিকার্ভ ইভেন্টের ছেলে-মেয়ে দুটিতেই বাংলাদেশকে হারিয়েছে ভারত। রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ ত্রয়ীর পর সোনার স্বপ্নভঙ্গ হয়েছে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় ত্রয়ীর।

এশিয়া কাপের এবারের আসরে এখন পর্যন্ত সোনা না জিতলেও পাঁচটি পদক তুলে নিয়েছেন রোমান-দিয়ারা। যার মধ্যে আছে ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক। ছেলেদের এককের রিকার্ভ ইভেন্টে বুধবারই সোনার লড়াইয়ে নামবেন লাল-সবুজ তারকা রোমান সানা।

আগেরদিন মেয়েদের দলগত কম্পাউন্ড ও মিশ্র ইভেন্টে দুই ব্রোঞ্জ জয়ের পর আসরের প্রথম রুপা জেতে কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগ। ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানদের।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারিআশিকুজ্জামানইরাকদিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রমিজ ডে: ভালোবাসার সপ্তাহে অঙ্গীকারের দিন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভারতের বিপক্ষে খেলার বিনিময়ে পাকিস্তানকে ‘ছাড়’ দিয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT