চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

রায় নিয়ে বিশৃঙ্খলা সৃস্টি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে আহবান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র  ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।

তিনি বলেন: আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির কোন লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। এই ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। কারণ কারাবরণ করা একজন রাজনীতিবিদের অলঙ্কার। কারাবরণ ছাড়া প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না।

বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন: দেশ কয়েক যুগ আইন থেকে বঞ্চিত ছিল, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। আমরা বিচারের জন্য সামান্যতম সহানুভূতি পাইনি। আপনারা (বিএনপি) খুনিদের বিচার করেননি।

এসময় তিনি বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যার বিচার না পাওয়ার উদাহরণ তুলে ধরেন।

আগামী নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন সংকট নেই। সংবিধান অনুযায়ি সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচন থেকে কাউকে বাদ দেয়ার চিন্তা করছি না’

Reneta

এ সময় নাসিম প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করেন।আরও বক্তৃতা রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অরুণ সরকার রানা।সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সারা বেগম কবরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমোহাম্মদ নাসিমস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT