চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় ঘিরে আদালত প্রাঙ্গণসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
আদালত
A A
২১ আগস্ট-একুশে আগস্ট-গ্রেনেড হামলা-আদালত প্রাঙ্গণ-বিদ্যুৎ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বুধবার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন ঘোষণা করবেন।

গুরুত্বপূর্ণ এ রায়কে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীসহ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিশেষ আদালতে থাকবে কয়েক স্তরের নিরপত্তা
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রায় ঘোষণাকে কেন্দ্র করে এখানে থাকবে কয়েকস্তরের আলাদা নিরাপত্তাবলয়।

নাজিম উদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনাল ঘিরে পুরো এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পোষাকধারী পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে নাজিম উদ্দিন রোড এলাকার প্রবেশপথগুলোতে কাটা তারের ব্যারিকেড দিয়ে পুলিশের সতর্ক প্রহরা লক্ষ্য করা গেছে।

চাঁনখারপুল থেকে শুরু করে আশে-পাশের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারনের প্রবেশে রয়েছে কড়াকড়ি, সন্দেহ হলেই পরিচয় নিশ্চিত হয়ে তল্লাশি শেষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Reneta

পুরাতন কেন্দ্রীয় কারাগারসহ আশ পাশের এলাকায় ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব, এসবি ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আছে।

এছাড়া, শাহবাগ, ফার্মগেট, বকশিবাজার এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। আদালত ভবনের চারপাশে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। বহিরাগতদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।২১ আগস্ট-একুশে আগস্ট-গ্রেনেড হামলা-আদালত প্রাঙ্গণ

পুলিশ সূত্র জানায়, আসামিদের নিয়ে ইতোমধ্যে কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়ে আনা হয়েছে। যথাসময়ে আসামিদের এজলাসে হাজির করা হবে। এরপর বিচারক আদালতে এসে রায় পড়ার কার্যক্রম শুরু করবেন।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, রায়কে ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রায়কে ঘিরে কোন ধরনের অপতৎপরতার আশঙ্কা নেই, তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

রাজধানীর প্রবেশ পয়েন্টে চেকপোস্ট
রাজধানী ঢাকার প্রবেশমুখের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাত থেকেই র‌্যাব-পুলিশের অর্ধশতাধিক চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থাও। রায়ের দিন সকাল থেকেই রাজধানীর বিশেষ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সড়কে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে, প্রস্তুত থাকবে সাজোয়া যান ও জলকামান। রায়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা শনাক্ত করতে সক্রিয় রয়েছে সাইবার ক্রাইম বিভাগ।

সারা দেশে বাড়তি নিরাপত্তা
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে সারাদেশে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। আর এই নির্দেশনা অনুযায়ীই মঙ্গলবার থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।২১ আগস্ট-একুশে আগস্ট-গ্রেনেড হামলা-আদালত প্রাঙ্গণ

নিরাপত্তা হুমকি নেই
একুশ আগস্ট গ্রেনেড হামলার রায় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের জনগণ এ মামলার রায়ের জন্য অধীর আগ্রহে রয়েছে। এ রায়ের মাধ্যমে জাতি একটি কলঙ্ক থেকে মুক্ত হবে। ওই নৃশংস গ্রেনেড হামলার বিচার মানুষ দেখতে চায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে দেশে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, এই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।

তিনি বলেন, রায়কে ঘিরে আমাদের কঠোর নজরদারি রয়েছে। রায়কে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তাদেরকে কঠোরহাতে দমন করা হবে, কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। নগরবাসীর জান-মালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্ট গ্রেনেড হামলাএকুশে আগস্টগ্রেনেড হামলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন মামলায় খালাস পাচ্ছে ৭০ শতাংশ আসামি

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ: কৃষিমন্ত্রী

মে ২, ২০২৬
বিয়ে

বিয়ের আগে নিজেকে জিজ্ঞেস করুন এই ‘৫ প্রশ্ন’

মে ২, ২০২৬

দর্শকের মন জয় করা সেই ধারাবাহিক শেষ হচ্ছে শুক্রবার!

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত হলো ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT