চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ে নুসরাতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ৮ বছরের সাজা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসাছাত্রী নুসরাতের পরিবারসহ স্থানীয়রা। তাদের দাবী, এ রায়ের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন, সেটা প্রমাণ হলো।

বৃহস্পতিবার বিকেলে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন নুসরাতের ভাই রাশেদুল হাসান রায়হান।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রায়হান বলেন: রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে নুসরাতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।

রায় ঘোষণার সময় আদালত কক্ষে নুসরাতের ভাই রায়হান ও নুসরাতের মামা সৈয়দ সেলিম উপস্থিত ছিলেন।

সৈয়দ সেলিম বলেন: সঠিক সময়ে ওসি যথাযথ ব্যবস্থা নিলে হয়তো আজ নুসরাতকে জীবন দিতে হতো না। ওসি মোয়াজ্জেমের এ শাস্তি প্রাপ্য ছিলো। রায়ে আমরা সন্তুষ্ট।

রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের বাড়ীতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর রায়ের দিকে তাকিয়ে ছিলো নুসরাতের পরিবারসহ ফেনী জেলার সর্বস্তরের মানুষ।

Reneta

দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল দুটি ধারায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে ৮ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অন্যদিকে রায় শুনে নুসরাতের মা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি জানান: এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি আর কোনো পুলিশ অফিসার কোনো মেয়ের সাথে এমন আচরণ করবে না এবং হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করবে না।

গত ২৪ অক্টোবর নুসরাত হত্যায় ১৬ আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর আদালতে প্রকাশ্যে নুসরাতের পরিবারকে হুমকি দেয় আসামিরা। এতে কোনো গণমাধ্যমের সাথে কথা বলাসহ অজানা আতঙ্কে রয়েছে নুসরাতের পরিবার।

তবে তাদের নিরাপত্তার জন্য দিনে রাতে ২৪ ঘণ্টা পুলিশের টিম কাজ করছে বলে জানিয়েছে সোনাগাজী থানার উপ পরিদর্শক ময়নুল হোসেন।

গত ২৭ মার্চ নুসরাতকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এমন অভিযোগ থানায় দিতে গেলে ওসি মোয়জ্জেম নুসরাতকে অনৈতিকভাবে জেরা করেন এবং নুসরাতের বক্তব্য ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওসি মোয়াজ্জেমনুসরাত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নবনিযুক্ত ৫ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

৫ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সাড়ে ৫ কোটি টাকায় কুমিল্লায় সিনেপ্লেক্স, চালু হচ্ছে ঈদে

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি সংগৃহীত

‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ও নির্বাচন’ শীর্ষক সংসদীয় আলোচনা সভা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি সংগৃহীত

বয়সের সঙ্গে ট্রাম্পের আচরণ কিছুটা অস্থির হয়ে উঠেছে: জরিপ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT