চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর ফাঁসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৫, মে ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজমীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘রিভিউ খারিজ করে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর ফাঁসি কার্যকর করা হবে।’

ওই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এতে আমরা খুশি। এ রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যাকারীদের প্রধান নেতার সাজা হয়েছে।

নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে মাহবুবে আলম আরো বলেন, একাত্তরে আলবদরদের যে ভূমিকা ছিল তা আজ দেশের মানুষের কাছে প্রমাণিত। সংগঠনের পরিচালক ছিলেন মতিউর রহমার নিজামী। স্বাধীনতার ক্রান্তিলগ্নে ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এই আলবদর বাহিনী। নিজামীর উস্কানি, প্ররোচণায় এবং নির্দেশে জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করা হয়েছিল।

রায় কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, রিভিউ পিটিশন খারিজের রায় এখন জেলকর্তৃপক্ষের কাছে যাবে। তারা সরকারের নির্দেশে সিদ্ধান্ত নেবেন দণ্ডটি কখন কার্যকর করা হবে। দিন-তারিখ ঠিক করবে সরকার। আর দণ্ড কার্যকর করবে জেলকর্তৃপক্ষ।

এ্যাটর্নি জেনারেল জানান, এর আগে যদি মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান সেক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সাজা। তবে আদালত যদি মনে করেন সংক্ষিপ্ত কপি দেবেন না পূর্ণাঙ্গ রায় দিবেন; তাহলে সেই কপি পাওয়ার পরই জেলকর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT