চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ের পর জিহাদের বাবার ‘নিরাপত্তা শঙ্কা’

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:৪০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
অপরাধ, আদালত
A A

বহুল আলোচিত শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় রায় প্রকাশের পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিশুটির বাবা নাসির ফকির। তার দাবি, রায়ে খালাস পাওয়া দুই অাসামী সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম তার কাছে থেকে ‘‘ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে’’ সই নিয়েছেন। যা দিয়ে তার ক্ষতি করতে পারে।

রোববার  জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে চার জনের ১০ বছরের কারাদণ্ড দেন অাদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামীকে খালাস দেন আদালত।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া চ্যানেল আই অনলাইনকে নাসির ফকির বলেন, ‘মামলায় ছয় আসামীর বিরুদ্ধে একই অভিযোগ। অথচ সাজা হলো চার জনের। তাহলে বাকি দুইজন খালাস পায় কী করে? এ রায়ে আমি অসন্তুষ্ট। আইনজীবীর সঙ্গে কথা বলে আমি উচ্চ আদালতে যাবো।’

Banglabid

এলাকার কাউন্সিলরের মাধ্যমে তার কাছ থেকে খালাস পাওয়া দুই আসামী ৩০০ টাকা মূল্যের ‘‘ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে’’ সই নিয়েছেন দাবি করে তিনি বলেন, “আমার কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়েছে। আমি জানি ওই স্ট্যাম্প এখন খালাস হওয়া দুই আসামীর কাছে আছে। এখন তারাতো চাইলে যা খুশি তাই লিখে দিয়ে আমার যেকোন ধরনের ক্ষতি করতে পারে।’’

“ওই ছয় আসামী ছাড়া আমার আর কোন শত্রু নাই। আমার কোন ধরনের ক্ষতি হলে তারাই দায়ী থাকবেন”।

আসামীপক্ষের প্রতিক্রিয়া:
রায়ের পর নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামীপক্ষও। মামলার ১ নম্বর আসামীর আইনজীবী শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা মর্মাহত। যে অপরাধ তাতে এত বড় সাজা অপ্রত্যাশিত। আমরা উচ্চ আদালতে যাবো।”

Reneta

রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া:
মামলাটির পাবলিক প্রসিউকিউটর মনে করেন আদালতের এ রায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে এই দৃষ্টান্তই স্থাপিত হলো যে, যত বড় কর্তাই হোক না কেন, দায়িত্বে অবহেলা করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। দায়িত্বে অবহেলা করলে যথাযথ শাস্তি তাকে পেতেই হবে।’

রায় ঘোষণার সময় যেমন ছিলেন আসামীরা:
বেলা ১২টার দিকে এজলাসে বসে রায় পড়া শুরু করেন বিচারক মো: আকতারুজ্জামান। প্রায় পৌনে একঘণ্টার রায়ের নিজের পর্যবেক্ষণে বিচারক বলেন, আদালত মনে করে আসামীদের দায়িত্বে চরম অবহেলার কারণেই প্রাণ দিতে হয়েছে চার বছরের শিশু জিহাদকে।

রায় শুনে আসামীদের বিমর্ষ অবস্থায় দেখা যায়। কেউ কেউ মাথায় হাত দিয়ে মুখ নিচু করে থাকেন আদালতের কাঠগড়ায়।

এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন— রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস পান সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বাসার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানির পাম্পের কয়েকশ ফুট গভীর পাইপের মধ্যে পড়ে যায় জিহাদ। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরেরদিন একদল উদ্যমী তরুণের চেষ্টায় জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু জিহাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ‘সিটি–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ১০ জন

পরবর্তী

মামলা করেছেন শাওন

পরবর্তী
মেহের আফরোজ শাওন

মামলা করেছেন শাওন

ফাইল ছবি

কারাবন্দীরা মোবাইলফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT