চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ের পর খুবই আতঙ্কে আছি: নিহত নজরুলের স্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ের পরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। তবে এই রায়ের পরে আতঙ্কে আছেন বলেও জানান তিনি।

রায়ের পর খুবই আতঙ্কে আছেন জানিয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সেলিনা ইসলাম বিউটি বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যেন এখন নিরাপদে থাকতে পারি। রায়ের পরে আমরা আরো আতঙ্কে আছি। ওদের ক্ষোভতো এখনো শেষ হয়নি। আমরা প্রচণ্ড হুমকির মধ্যে ছিলাম। এ পর্যন্ত আসতে আমাদের অনেক হুমকি শুনতে হয়েছে। আমার আত্মীয় স্বজনকে অনেককে মারধর করেছে, অনেককে মামলার সম্মুখীন হতে হয়েছে। অন্যান্য ভিকটিমদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেন আমরা অন্তত নিরাপদে থাকতে পারি, ছেলেমেয়েদের নিয়ে ভালো থাকতে পারি।

সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় দু’টি মামলায় প্রধান আসামি নূর হোসেন, কর্নেল সাঈদ, মেজর আরিফ, মেজর রানাসহ ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং যাবজ্জীবনসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন। এই আদেশের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সেলিনা ইসলাম বিউটি এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা খুবই সন্তুষ্ট এই রায়ে। দ্রুত এই রায় কার্যকর করা হোক সেটাই আমরা চাই। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলেই প্রত্যাশা আমাদের।

২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT