চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়হান হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে: সিলেটের পুলিশ কমিশনার

সাদিকুর রহমান সাকীসাদিকুর রহমান সাকী
১০:৫৪ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০২০
অপরাধ, জনপদ, সিলেট
A A
রায়হান হত্যা

সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের (এসএমপি) নতুন ক‌মিশনার নিশারুল আরিফ বলেছেন, সিলেটে রায়হান হত্যাকাণ্ডের ঘটনা অনভিপ্রেত, অপ্রত্যাশিত।  অপরাধী যে বাহিনীরই হোক না কেন সে অপরাধী।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিহত রায়হান আহমদের বাড়িতে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ কমিশনার।

তিনি বলেন, যেহেতু পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একারণে আমি লজ্জিত। তবে এটি আমাদের কাছে ধর্তব্য কোন বিষয় নয়। আমাদের মূল টার্গেট আসামীদের গ্রেপ্তার করা।

তিনি যোগ করেন, সরকারের কঠোর নির্দেশনা আছে এ ঘটনায় সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। আমরা তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা করব। এই এসাইনমেন্ট নিয়েই আমি সিলেটে এসেছি।

পুলিশ ক‌মিশনার নিশারুল আরিফ আরো বলেন, রায়হানের পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি। তাদের দাবি মূল আসামীকে গ্রেপ্তার করা। পুলিশসহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। জড়িত সকলকে আমরা গ্রেপ্তার করব। তাদের ব্যাপারে কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানযোগে তিনি সিলেট এসে পৌঁছান। সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে রায়হানের বাসায় যান পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

Reneta

১১ অক্টোবর ভোররাতে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর থেকে আকবর পলাতক। মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশ কমিশনাররায়হান হত্যাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT