চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে দেশবাসী এবং বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি হয়েছে। তিনি বলেন, রাস্তা আটকে আর কোন সভা-সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচন এবং তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। ভাষণের পর বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে।

বিএনপির এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীতার্তদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন, হতাশা থেকে বিএনপি এসব বলছে।

Banglabid

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি ও আনন্দিত। শুধুমাত্র অখুশি ও হতাশ হয়েছে বিএনপির নেতারা। যে নেতারা কর্মসূচী দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সভা-সমাবেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি যে আর রাস্তা বন্ধ করে সভা সমাবেশ বা কোন কর্মসূচী বাংলাদেশের কোথাও করা যাবে না। ছুটির দিনে রাস্তা বন্ধ না করে র‌্যালিগুলো করা যায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন এবং সমঝোতা সবই হবে সংবিধান অনুযায়ী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়াম লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যপুস্তকের ভুল সংশোধনে আঠা তত্ত্ব

পরবর্তী

সেলিম আল দীন স্মরণে ৪ দিনব্যাপী উৎসব

পরবর্তী

সেলিম আল দীন স্মরণে ৪ দিনব্যাপী উৎসব

‘খুন ছাড়া একটি দিন’ যেখানে বড় সংবাদ

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT