বগুড়া শহরের কাছে খোট্টাপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে ৮ বস্তা টাকা উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা শাজাহানপুর থানার জালসুকা গ্রামের খাওড়া ব্রীজের নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজীমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: এই টাকা বাংলাদেশ ব্যাংকের পরিত্যাক্ত টাকা। পৌরসভার গাড়ির চালক মাসুম ময়লার গাড়িতে করে এই টাকা ফেলে রেখে গেছে।








