মাত্র ৩ কিলোমিটার রাস্তার কারণে মেহেরপুর সদর উপজেলার নবীননগর গ্রামের শত শত মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।
বর্ষা এলেই যোগাযোগের অসুবিধায় স্কুলমুখি শিশুদের পাশাপাশি এলাকাবাসীদের জনজীবন হয়ে পড়ে স্থবির।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম নবীননগর। এই গ্রামের কয়েক’শ পরিবারের শহরের সঙ্গে যোগাযোগের রাস্তা একটিই।
স্বাধীনতার পরে রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। গত কয়েক বছর ধরে এই গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্ষা এলে যা পৌছে যায় চরমে। এই রাস্তাটি সামাজিকভাবেও পিছিয়ে রেখেছে এই গ্রামকে।
স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, সংশ্লিষ্ট মহলে কথা বলে রাস্তার কাজের কিছুটা করা সম্ভব হয়েছে। শিগগিরই বাকি কাজও ধরা যাবে বলে আশ্বাস এলজিইডির।










