চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তার ওপর এক’শ ফুট উন্মুক্ত ডাস্টবিন

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:৪৭ পূর্বাহ্ণ ২০, মে ২০১৬
বাংলাদেশ
A A

স্যুয়ারেজ লাইনের সংস্কার কাজে রাস্তা খোঁড়াখুড়ি আর প্রধান সড়কের ওপর যত্রতত্র ডাস্টবিন। কোথাও কোথাও রাস্তার ওপর প্রায় এক’শ ফুট লম্বা জায়গা জুড়ে উন্মুক্ত বর্জ্য। উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডবাসীর এই সমস্যা। তবে সবুজায়নের পথে অনেকটাই এগিয়েছে ওয়ার্ডটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ পীরের বাগের প্রধান সড়কের ওপর উন্মুক্ত ডাস্টবিন গত এক বছরের নিয়মিত দৃশ্য। ভাঙ্গা ব্রীজের পাশ থেকে বড়বাগ মোড় পর্যন্ত কিছু দূর পর পর রাখা ডাস্টবিনের কারনে চলাচলে দারুণ কষ্টে ওয়ার্ডবাসী।

সবচেয়ে বেশি দূর্ভোগে শিক্ষার্থী আর অভিভাবকরা। শিক্ষার্থীরা জানালেন রাস্তার পাশে উন্মুক্ত ডাস্টবিন থাকায় চলাচলে বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়।

এলাকাবাসীরা জানালেন, রাস্তায় উন্মুক্ত বজ্য থাকায় রাস্তার পাশের ফ্ল্যাট বাড়ির অনেকে অন্যত্র বাসা ভাড়া করে থাকছেন।

গাড়ি আর খাস জমির অভাবে সেকেন্ডারি গার্বেজ ট্রান্সপ্লান্ট করতে না পারায় খুব সহসা এই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা দেখছেন না ওয়ার্ড কাউন্সিলর।

১৩ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ বলেন, গাড়ির সমস্যা থাকার কারণে বজ্য অপসারণের কিছুটা সমস্যা হচ্ছে, আগামী দুই তিন মাসের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারি কোনো জমি না থাকার কারণে ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি। এছাড়াও কমিউনিটি সেন্টার, পার্ক, করার ইচ্ছা রয়েছে, তবে যা কিছুই করি জমি অধিগ্রহন করতে হবে।

Reneta

প্রায় ৮০ হাজার ভোটারের এই ওয়ার্ডে নেই কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, জিমনেসিয়াম কিংবা লাইব্রেরী। তবে সড়ক বাতি লাগানো হয়েছে।

আইল্যান্ডে গাছ লাগানোর মধ্য দিয়ে গ্রীণ ওয়ার্ডের পথে এগিয়েছে ওয়ার্ডটি। আর কল্যাণপুর খালের দুই পাড়ে ওয়াকওয়ে নির্মানাধীন থাকায় যোগাযোগে নতুন আশা দেখছে ওয়ার্ডবাসী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT