চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রের তিন বিভাগের একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের তিনটি অঙ্গ থাকে – আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। এই তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকতে হবে। একে অপরের সঙ্গে কখনোই দ্বন্দ্বে জড়ানো যাবে না।

শনিবার রাজধানীর কাকরাইলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গকে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করবে; কেউ কাউকে অতিক্রম করে বা শক্তি দেখিয়ে নয়।

‘ক্ষমতা কিন্তু কারোরই কম নয়। এখন কে কাকে সম্মান করবে, কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত নাকচ করবে, কে কার সিদ্ধান্ত মানবে- এই দ্বন্দ্বে যদি আমরা যাই, তবে একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারবে না। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চলতে এই তিন অঙ্গকেই যথাযথভাবে তাদের কর্মপরিকল্পনা চালাতে হবে,’ বলেন শেখ হাসিনা।

প্রত্যেকটি ক্ষেত্রেই সবার কিছু কিছু ক্ষমতা থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ক্ষমতাটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কতটুকু প্রয়োগ করতে পারি, যা জনস্বার্থের পক্ষে থাকে এবং কতটুকু আমাদের প্রয়োগ করা উচিত না, বা করলে জনস্বার্থ ব্যাহত হতে পারে, অথবা তিনটি অঙ্গের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে- এ বিবেচনাটুকুও সবার মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। একটি দেশ তখনই সুষ্ঠুভাবে চলবে, যখন তিনটি অঙ্গের মধ্যে একটি সুষম সম্পর্ক ও সমঝোতা থাকবে।’

তিনি আরও বলেন, প্রতিটি আইনই অনেকগুলো ধাপ পেরিয়ে পাস হয়। প্রথমের ধাপগুলো পেরিয়ে আইনটি সংসদে উত্থাপনের সময় বিরোধী দলীয় সদস্যরা কোনো আপত্তি থাকলে তখনই আপত্তিটি জানিয়ে নিজের বক্তব্যটি দিতে পারেন। আপত্তিটি গ্রহণযোগ্য হলে তা গ্রহণ করে প্রস্তাবটি আবার ফেরত পাঠানো হয়। আর গ্রহণযোগ্য না হলে তা সংসদ থেকে স্থায়ী কমিটিতে চলে যায়। এরপর আরও অনেকগুলো ধাপ পেরিয়ে একেকটি আইন পাস হয়।

Reneta

জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মোট সাড়ে তিনশ’ জনপ্রতিনিধি আইন প্রণয়ন করছেন। স্বাভাবিকভাবেই আইন প্রণয়নের সময় সেই জনপ্রতিনিধিদের অনেক সতর্ক থাকতে হয়, যেন সেখানে কোনোভাবেই জনস্বার্থ ক্ষুণ্ন না হয়। কিন্তু সংসদে প্রণীত সেই আইন যখন দু’জন বসে নাকচ করে দেন, আর কিছুই করার থাকে না, তাহলে এতগুলো মানুষের এতদিনের খাটাখাটুনি সব ব্যর্থ হয়ে যায়। এ ব্যাপারে সবার আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিপ্রধানমন্ত্রীসংসদ বনাম বিচারবিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT