চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ক্ষমতা কমলো পরিচালনা পর্ষদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান নির্বাহীর নিচের এক স্তর পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করেছে বাংলাদেশ ব্যাংক।

তবে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে পর্ষদের ওপরই ন্যস্ত থাকবে সেই ক্ষমতা। আগে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রেই এ নিয়ম চালু ছিল।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন ও দায় দায়িত্ব নিয়ে ২০১৩ সালের ২৭ অক্টোবর জারি করা এক পরিপত্র অনুযায়ী, প্রধান নির্বাহীর নিচের অব্যবহৃত দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের, যে নামেই অভিহিত হোক না কেন, নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পর্ষদের ওপর ন্যস্ত করা হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের নতুন পরিপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের প্রধান নির্বাহীর নিচের অব্যবহৃত এক স্তর পর্যায়ের কর্মকর্তার, যে নামেই অভিহিত হোক না কেন প্রযোজ্য ক্ষেত্রে, নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগের বিধান প্রযোজ্য হবে না।

এ সংক্রান্ত পূর্বের সার্কুলারে বলা হয়, নিয়োগ, পদন্নোতি, বদলি, শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থা, প্রণোদনাসহ মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি সম্পর্কিত নীতি ও চাকরিবিধি পরিচালনা পর্ষদ কর্তৃক প্রণীত ও অনুমোদিত হতে হবে। তবে অনুনোমোদিত চাকরিবিধির আওতায় নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থাসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমে পর্ষদের চেয়ারম্যান বা পরিচালকরা কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না।

Reneta

বিভিন্ন পর্যায়ের নিয়োগ বা পদোন্নতির জন্য নির্বাচিত কমিটিগুলোতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য অন্তর্ভুক্ত হতে পারবেন না। তবে প্রধান নির্বাহীর নিচের অব্যবহৃত দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের, যে নামেই অভিহিত হোক না কেন, নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পর্ষদের ওপর ন্যস্ত থাকবে।

এ ধরনের নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকের চাকরিবিধি তথা নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরাষ্ট্রায়ত্ত ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT