চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি সরকারের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি নন: অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A

‘মহামান্য রাষ্ট্রপতি কোনভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি নন। এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এই প্রশ্নটাই ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘যারা প্রশ্ন তুলছেন তারা দুদক আইনের যে কথা বলছেন সেখানে (আইনে) কিন্তু স্পষ্ট করে লেখা আছে উনি প্রজাতন্ত্রের কোন লাভজনক পদে পরবর্তীতে অধিষ্ঠিত হইবার যোগ্য হইবেন না। এখানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে কোন বিধিনিষেধ নাই।’

‘আর সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচিত হইবার অযোগ্যতার যে ৩টি ক্রাইটেরিয়া আছে তা হলো: পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হলে। সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হলে এবং কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।’

‘এছাড়া সংবিধানের ৬৬ অনুচ্ছেদেও বলা নাই যে এটা লাভজনক পদ। আর সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে যে পদগুলো লাভজনক পদ হবে না বলা হয়েছে, সেখানে রাষ্ট্রপতির পদের বিষয়টি রয়েছে।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘হাইকোর্টের এসংক্রান্ত রায়ে স্পষ্ট করে বলা আছে প্রজাতন্ত্রের লাভজনক পদ কোনটা। সে রায়ের আলোকে বলতে পারি একদম সম্পূর্ণ ভাবে উনি বৈধ এবং এটাতে কোন প্রশ্ন করা উচিত না। এই প্রশ্নটাই অবান্তর। মহামান্য রাষ্ট্রপতি কোনভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি নন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT