চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন দ্বিগুণ হচ্ছে

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৪:৫৯ পূর্বাহ্ন ১৯, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

প্রায় দ্বিগুণ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন। সরকারি কর্মকর্তা-কর্মচারীর পর এবার স্পিকার, প্রধান বিচারপতি এবং মন্ত্রী-সহ সাংবিধানিক পদাধিকারীদের নতুন বেতন-ভাতা বৃদ্ধি চুড়ান্ত অনুমোদন হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবছরের ১ জুলাই থেকে নতুন বেতন এবং আগামী বছরের ১ জুলাই থেকে নতুন ভাতা কার্যকর হবে।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাংবিধানিক পদধারীদের নতুন বেতন ও ভাতা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আগে রাষ্ট্রপতি বেতন পেতেন ৬১ হাজার ২০০ টাকা। নতুন বেতন কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রী পেতেন ৫৮ হাজার ৬’শ টাকা আর এখন প্রধানমন্ত্রী পাবেন ১ লাখ ১৫ হাজার টাকা। স্পিকার পেতেন ৫৭ হাজার ২’শ টাকা আর এখন পাবেন ১ লাখ ১২ হাজার টাকা। প্রধান বিচারপতি পেতেন ৫৬ হাজার টাকা আর এখন হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং বিরোধীদলীয় নেতা পেতেন ৫৩ হাজার ১’শ টাকা পাবেন ১লাখ ৫হাজার টাকা। বেতন বেড়েছে, চীফ হুইপ, আপীল বিভাগের বিচারক, হাইকোর্ট বিভাগের বিচারক, প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা, হুইপ, উপ-মন্ত্রী এবং সংসদ সদস্যদের।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এসব বেতন ভাতা সংশোধনী মূলত নির্ধারিত হয় আটটি আইনের মাধ্যমে। 

মন্ত্রিসভার বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশকে আইন আকারে প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণের প্রস্তাবও অনুমোদন হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সে বিষয়ে বলেন, কেবিনেট প্রথম এটি পাস করেছিলো আইনের খসড়া হিসেবে। যখন পাস করেছিলো তখন কিন্তু সংসদ অধিবেশন চলছিলো। কিন্তু এটি প্রসেস করার আগেই সংসদ অধিবেশন শেষ হয়ে যায়। কিন্তু বিষয়টি খুব জরুরী। তাই মন্ত্রিসভা পরে অনুমোদন দেয় যেন, এটাকে অর্ডিন্যান্স হিসেবে জারি করার যায়। এখন আবার সংসদ অধিবেশন জারি করা হয়েছে। এটাকে যেন আবার আইন হিসেবে জারি করা যায় সেটা অনুমোদন করেছে মন্ত্রিসভায়। কিন্তু এর বিষয়বস্তুর কোনো পরিবর্তন করা হয়নি।

মন্ত্রিসভায় জানানো হয়েছে আগামী বছরের জন্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

Jui  Banner Campaign
ট্যাগ: মন্ত্রিসভারাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসাংবিধানিক পদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ক্যাটাগরি ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা।

ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোজা রেখে খেলবেন ইয়ামাল, পুষ্টি পরিকল্পনা করেছে বার্সা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT