চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ পেলেন কঙ্গনা-আদনান সামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

গত বছরের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল ভারতের পদ্ম সম্মান প্রাপকদের নামের তালিকা। যার প্রায় দুই বছর পর অবশেষে সোমবার (৮ নভেম্বর) পদ্ম সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২০২০ সালে ভারতে  ৭ জনকে পদ্ম বিভূষণ, ১৬ জনকে পদ্ম ভূষণ এবং ১১৮ জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছ। যার ভেতর বিনোদন জগতে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা রানাওয়াত, করণ জোহর, একতা কাপুর এবং আদনান সামিদের মতো তারকারা।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে গোল্ডেন-গ্রিন শাড়িতে একদম সাবেকি সাজে ধরা দিলেন কঙ্গনা। হাসিমুখে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করলেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেত্রী।

এছাড়াও পাকিস্তান বংশোদ্ভূত আদনান সামিকেও ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত কম বিতর্ক হয়নি। জানা গেছে, বছর খানেক আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান সামি, এবার মিলল সম্মানও। এদিন কালো রঙা শেরওয়ানিতে পুরস্কার নিতে দেখা যায় ‘কাভি তো নজর মিলাও’ খ্যাত গায়ককে।

তবে দুই পর্বে ভাগ করা পদ্ম-সম্মানের প্রথম পর্বে দেখা যায়নি করণ জোহর ও একতা কাপুরকে। তাই ধরেই নেওয়া যাচ্ছে পদ্ম-সম্মনের দ্বিতীয় পর্বে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এছাড়া তাদের পাশাপাশি প্রয়াত সংগীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁর পদ্মশ্রী সম্মান।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাওয়াতকরণ জোহরভারতের রাষ্ট্রপতিরামনাথ কোবিন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT