রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসা কয়েকটি দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেছেন।
বঙ্গভবনে চেক রিপাবলিকের অনাবাসিক রাষ্ট্রদূত মিলান হোর্ভোকা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

এরপর একে একে মালির নবনিযুক্ত রাষ্ট্রদূত নিয়ামকারো ইয়ে সামাকে,

মোঙ্গলিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত গনচিক গানবোল্ড

এবং পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোয়াওদা কামারা রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয় পত্র পেশ করেন।
সে সময় তারা রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য বৈঠকও করেন।








