রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ। বিকেলে বঙ্গভবনে পৌছলে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান।
কুয়েতের প্রধানমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও কুয়েত দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু।
তার সফরকালে বাংলাদেশে ও কুয়েতের মধ্যে ৪টি চুক্তি স্বাক্ষরের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন কুয়েতের প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশের সুযোগ নিতে পারে কুয়েত। রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশর পাশে চান কুয়েতকে।
কুয়েতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মুসলিম উম্মাহর সমস্যা মোকাবেলায় বাংলাদেশের মতই একই দৃষ্টিভঙ্গী পোষন করে কুয়েত।







