চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ: বিএনপি

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:৫৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনা শেষ হয়েছে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবন থেকে বেরিয়ে আসে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সার্চ কমিটি গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

তবে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সঙ্গে বিকেল ৪টা ৩৭ মিনিটের দিকে আলোচনা শুরু করে বিএনপির প্রতিনিধি দল।

আগামী ফেব্রয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। হিসাব অনুযায়ী নতুন নির্বাচন কমিশনের অধীনেই হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন।

ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকারে প্রতি আহ্বান জানিয়ে গত ২১ নভেম্বর একটি প্রস্তাব দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Reneta

এরই মধ্যে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেয় বিএনপি।

তবে বিএনপির দেয়া ওই প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করলেও জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। এবং আওয়ামী লীগ তা মেনে নেবে।

খালেদা জিয়ার কয়েকদিন পর নির্বাচন কমিশন পুনর্গঠনে গত ২৬ নভেম্বর কয়েকটি প্রস্তাব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও। ৫ দফা দাবি জানিয়ে নির্বাচন পদ্ধতি সংস্কারসহ ভোটের আনুপাতিক হারে আসন বন্টনের প্রস্তাবও দেন তিনি।

এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। বিএনপির সঙ্গে আলোচনার পর ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি বসবেন জাতীয় পার্টির সঙ্গে।

এরপর ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগকে এবং ২২ ডিসেম্বর জাসদ (ইনু)র সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT