নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আগামীকাল সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।
রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন; আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মোঃ আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।








