রাষ্ট্রপতি আবদুল হামিদকে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের লেখা বই উপহার দেয়া হয়েছে। রোববার বিকেলে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের লেখা দুইটি বই রাষ্ট্রপতিকে উপহার দেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।
সাইফুর রহমান সোহাগ লিখেছেন: ‘‘বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে আমার লেখা প্রথম বই ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’ এবং এস এম জাকির হোসাইনের ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বইয়ের কপি উপহার দেই। রাষ্ট্রপতি মহোদয় বইটি হাতে নিয়ে পাতা উল্টে দেখেন এবং বাংলাদেশ ছাত্রলীগের গৌরবজ্জ্বল ইতিহাস তরুণ সমাজের সামনে তুলে ধরতে এমন আরও বই লেখার পরামর্শ দেন।’’
এবারের বই মেলায় ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দুইটি বই প্রকাশিত হয়েছে। সভাপতি সাইফুর রহমান সোহাগ লিখেছেন ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন লিখেছেন ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’। বই দুটি বিভিন্ন মহলে আলোচিত-সমালোচিত হয়েছে।








