চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

পরাগ আজিমপরাগ আজিম
২:০৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৬
রাজনীতি
A A

ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজসের অভিযোগে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদ ১০ কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্য দু’টি নাশকতার মামলায় রিমান্ডের শুনানি ৬ জুন।

সোমবার তিনটি মামলারই রিমান্ড শুনানির কথা থাকলেও হাইকোর্টে রিমান্ড সংক্রান্ত বিষয়ে একটি শুনানি থাকায় সিএমএম আদালতে শুনানি পিছিয়ে দেয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।

ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের খবরে আলোচনায় আসেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এরপরই পুলিশের পক্ষ থেকে তাকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতারের ঘোষণা দেয়া হয়। শেষ পর্যন্ত তাকে আটক করা হয় ১৫ মে রাজধানী থেকে।

আটকের পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ২৬ মে তার বিরুদ্ধে গুলশান থানায় পুলিশ বাদি হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করে। ওই মামলায় সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। নাশকতার অভিযোগে মতিঝিল ও লালবাগ থানার দু’টি মামলায়ও তাকে ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

তবে তার ৫৪ ধারার রিমান্ড বিষয়ে হাইকোর্টে একটি শুনানি থাকায় আদালত তিন মামলার রিমান্ড শুনানি পিছিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসলাম চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT