চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রদূতের ব্যাগ চুরির লজ্জায় প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম আর দেশের বিভিন্ন গণমাধ্যমে গতকাল থেকে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা’র ব্যাগ চুরির ঘটনাটি। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে চুরি যায় রাষ্ট্রদূতের ব্যাগটি। ব্যাগে থাকা বেশ জরুরি জিনিস খোয়া গেছে তাঁর। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত মঙ্গলবাতি জ্বালানোর সময় ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। আলো জ্বলে ওঠার পর নিজ আসনে ফিরে গিয়ে রাষ্ট্রদূত তার ব্যাগটি আর খুঁজে পান নি। এমন অপ্রত্যাশিত ঘটনায় মর্মাহত হয়ে বিষয়টি নিয়ে কোন কথাই বলেন নি তিনি। এরই মধ্যে ভিডিও ফুটেজ দেখে চুরির সঙ্গে জড়িত বলে একজনকে শনাক্ত করা হয়েছে। যাকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ‘কুলাঙ্গার ও বাংলাদেশের লজ্জা’ বলে আখ্যায়িত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে অনুরোধ করেছেন তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে। তিনি তার ফেসবুক অনুসারীদেরকে চোরের ছবিটি দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধও করেছেন। নিশ্চিতভাবেই এই চোরের কারণে সমগ্র দেশ বড় রকমের এক লজ্জায় পতিত হয়েছে। তবে দেশের ভেতরে শুধু ছিঁচকে নয়, বরং বড় চোর বা রাঘব-বোয়ালরাও যে আছে, তাদেরও চেনে রাষ্ট্র। এদের সবার বিরুদ্ধেই আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া প্রয়োজন। কথা হলো, রাষ্ট্রদূতের জন্য আলাদা বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেই নিরাপত্তার গন্ডি পেরিয়ে একজন ছিঁচকে চোর কীভাবে পৌঁছে গেলো রাষ্ট্রদূতের আসনে? কী উপায়ে এটা সম্ভব হলো তা আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিষয়টি আমাদের বেশ আতংকিত করেছে। গুলশানের হলি আর্টিজানের ঘটনা বেশিদিনের পুরোনো নয়। ১৭ জন বিদেশীসহ সেদিন নিহত হন মোট ২২ জন। শ্বাসরুদ্ধকর জিম্মি দশা শেষ হয় কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ২ জুলাই সকালে। বাংলাদেশ কখনোই ভুলবে না ১ জুলাই দিবাগত রাতের কথা। কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব, পুলিশ- তাদের যেমন সাফল্যগাথা আছে তেমনি ভেবে অবাক হতে হয়, তাবেলা সিজার, কুনিও হোশি আর হলি আর্টিজানের মতো ঘটনার পরও একজন রাষ্ট্রদূতের জন্য বা একজন বিদেশীর জন্য কী মানের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে এ দেশে। আমরা বলতে চাই, ছিঁচকে চোর দেশের জন্য নিশ্চিত লজ্জা বয়ে নিয়ে এলেও, চোখে আঙুল দিয়ে ঠিকই নিরাপত্তার ফাঁক-ফোকর দেখিয়ে গেলো। লজ্জার চেয়েও দুর্বল নিরাপত্তার বিষয়টি আরো বেশি ভয়ংকর। আমাদের প্রত্যাশা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT