চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রকেই এই নাগরিকদের নিরাপত্তা দিতে হবে: আরেফিন সিদ্দিক

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:৪০ পূর্বাহ্ণ ২২, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

দশ বিশিষ্ট নাগরিককে জঙ্গি সংগঠন আল-কায়েদার সহযোগী আনসারুল্লাহ বাংলা টিমের দেয়া হত্যার হুমকিকে একাত্তরে উত্থান হওয়া মৌলবাদী কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তার কাছে হত্যার হুমকি নতুন কিছু নয়। তিনি মনে করেন, শক্ত হাতে এই মৌলবাদকে দমন করতে হবে। কারণ মৌলবাদিরা এ ধরণের হুমকি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই দিয়ে থাকে। সেই উদ্দেশ্য হল প্রগতিশীলতার বিরোধিতা করে ধর্মকে পুঁজি করে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা।

ফলে তাদের এই উদ্দেশ্য যেনো সফল না হয় সেজন্য সরকারকে কঠোর হাতে মৌলবাদকে দমন করতে হবে। রাষ্ট্রকেই এই নাগরিকদের নিরাপত্তা দিতে হবে এবং যারা হত্যা করছে, হত্যার হুমকি দিচ্ছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

একাত্তরের মৌলবাদি চক্র নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেনি উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, একাত্তরে এরা বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করেছে, একাত্তরের পরেও জাতীয় মেধার উপরে কয়েক দফায় আঘাত হেনেছে এই মৌলবাদি শক্তি। ফলে বাংলাদেশে তা নতুন কিছু নয়। দেশ এবং দেশের স্বাধীনতার এই শত্রুরা সবসময়ই দেশের ক্ষতি করার চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে ব্লগারদের হত্যাকে সেই একাত্তরে বুদ্ধিজীবী হত্যার সামিল উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার চেষ্টা করছে কঠোর হাতে এই মৌলবাদি গোষ্ঠীকে দমন করার। তারই ধারাবাহিকতায় যুদ্ধাপরীদের বিচার হচ্ছে। তিনি আরোও উল্লেখ করেন বর্তমান সরকারই শুধু চেষ্টা করে মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরি গায়েনসহ দশজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় আনসারুল্লাহ বাংলা টিম; ১৩ নামের একটি জঙ্গি সংগঠন।

Reneta

ওই চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট উইল প্রিপেয়ার ফর ডেড’। সেখানে ধারাবাহিকভাবে ১০ বিশিষ্ট ব্যক্তির নাম এবং প্রত্যেকের নামের সঙ্গে কিছু লেখা রয়েছে। চিঠিতে আরো কয়েকজনের নাম রয়েছে তারা হলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, নাট্য ব্যক্তিত্ব তারানা হালিম, জগন্নাথ হলের প্রভোস্ট ড. অসীম সরকার, ডা. ইমরান এইচ সরকার, বিকাশ সাহা, সরকার দলীয় এমপি ইকবালুর রহিম, পলন সুতার এবং অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারউল্লাহ বাংলা টিমদশ বিশিষ্ট নাগরিকব্লগার
শেয়ারTweetPin

সর্বশেষ

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT