সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রকাঠামো সংস্কার না করে যত নিরপেক্ষভাবেই নির্বাচন করা হোক না কেন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না। রাজধানীতে নাগরিক সংগঠন ‘সুজন’ এর উদ্যোগে আলোচনায় তিনি এ’কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন।







