চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশেদ চৌধুরীকে ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

ফাহমিদা আখতারফাহমিদা আখতার
৬:৩৫ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পাওয়া বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনতে সেখানে জনমত গঠনের পাশাপাশি আইনি উদ্যোগও নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই তারা বিষয়টি নিয়ে শীর্ষ মার্কিন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পাওয়ার খবর পেয়েই তারা জনমত গঠন ও আইনি উদ্যোগের  পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ড. সিদ্দিক।

‘বার বার বাসস্থান পরিবর্তনের কারণে রাশেদ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব না হলেও সেখানে আওয়ামী লীগ সমর্থকরা আইনের ভেতরে থেকে সবকিছুই করবেন,’ বলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

তিনি বলেন: মার্কিন আইনে সেখানে অবস্থানরত কোনো ব্যক্তির বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে কোনো পদক্ষেপ নেয়া কঠিন। ইচ্ছা করলেই কারো উপর চড়াও হওয়া সম্ভব হয় না। তাছাড়া অভিবাসন আইন অনুযায়ী প্রবাসীরা অনেক নিয়ম কানুনে বাঁধা।

‘সে কারণে রাশেদ চৌধুরীর মতো চিহ্নিত খুনীরা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেও তাদের বিরত রাখতে বাধ্য করা সম্ভব হয় না,’ মন্তব্য করে তিনি বলেন, তারপরও আইনের ভেতরে থেকে জনমত গঠনে যা যা করা যায় তা তারা করবেন।

তিনি বলেন: যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। এরকম কোনো অঙ্গরাজ্য থেকে অন্য দেশে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো দু’দেশের সরকারের সিদ্ধান্ত ছাড়া অসম্ভব।

Reneta

প্রবাসীরা জানিয়েছেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রামেন্টো থেকে ১১০ কিলোমিটার দূরে কন্ট্রা কস্তা কাউন্টির কনকর্ড শহরে বসবাস রাশেদ চৌধুরী এবং তার পরিবারের।

১৯৭৫ সালের নভেম্বরে দেশ ত্যাগ করলেও রাশেদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরি পায়। পরের সরকারগুলোর আমলে চাকুরি করতে থাকলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় রাশেদ চৌধুরী। তখন থেকে মিসৌরি, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে তার অবস্থান ছিলো।

গত বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানান যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রাশেদ চৌধুরী।

‌ঊনিশ বছর আগে রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে চৌধুরী ও তার পরিবারের অতীত কর্মকাণ্ডের বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য রেখে ওই আশ্রয়ের আবেদন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে অনুমোদন করে। সবকিছু জেনেও সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য তারপরও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।

‘উচ্চ আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেও তা প্রত্যাহারের আবেদনের সুযোগ আছে। সেটাও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে,’ বলে জানিয়েছেন তিনি।

পঁচাত্তরের ১৫ আগস্ট ছয় বছর বয়সী সুকান্ত বাবুসহ ছয়জনকে সরাসরি ব্রাশফায়ার করে হত্যা করে রাশেদ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় শোক দিবসজাতীয় শোকদিবসযুক্তরাষ্ট্র আওয়ামী লীগরাশেদ চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT