দুই বছরের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
২০১৫ সালের পর এই প্রথম রাশিয়া যাচ্ছেন মেরকেল। কৃষ্ণ সাগর উপকূলীয় পর্যটন নগরী সোচিতে দু’নেতার মধ্যে বৈঠকটি হবে।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সাইবাত বলেন, তাদের (মেরকেল-পুতিন) মধ্যে দু’টি বৈঠক হবে। বৈঠকের পর তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন। খবর বার্তা সংস্থা তাস-এর।
সাইবাত জানান, জুলাই মাসে হামবার্গে জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবেই মেরকেল রাশিয়া সফর করছেন।
যদিও দু’নেতার মধ্যে ইউক্রেন সংকট, সিরিয়া যুদ্ধ ও লিবিয়া পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।







