চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাশিয়া বিশ্বকাপ সর্বকালের সেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শুরুর আগে রাশিয়া বিশ্বকাপ নিয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়াই ছিল মুশকিল! আসরের আগে গুপ্তচর নিয়ে ইংল্যান্ড-রাশিয়ার মাঝে দ্বন্দ্ব বিতর্ক উষ্কে দিয়েছিল আরেকদফা। তার উপর ম্যাড়ম্যাড়ে উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজক হিসেবে রাশিয়ার দিকে আরেকদফা সমালোচনা ছুঁড়ে দেয় সমালোচকরা!

সমালোচকদের মুখের সেই কথা মাটিতেই পড়তে দেয়নি ভ্লাদিমির পুতিনের দেশ। জমজমাট মাঠের খেলার সঙ্গে দর্শকদের নিরাপত্তা, সফলভাবে প্রযুক্তির ব্যবহার; সবকিছু মিলিয়ে আগের ২০ বিশ্বকাপের চেয়ে রাশিয়া বিশ্বকাপ এগিয়ে তা মেনে নিতে দ্বিধা করছেন না কেউই। তালিকায় আছেন স্বয়ং জিয়ান্নি ইনফান্তিনোও। ফিফা সভাপতি সোজাসাপ্টা জানিয়ে দিলেন, রাশিয়া বিশ্বকাপই তার দেখা সর্বকালের সেরা বিশ্বকাপ।

রাশিয়া বিশ্বকাপে কাজ করা স্বেচ্ছাসেবকদের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ইনফান্তিনো। সেখানেই সংবাদ মাধ্যমকে একফাঁকে জানিয়ে দিলেন রাশিয়ার আয়োজন নিয়ে তার ভাবনা, ‘কয়েক বছর আগে আমি বলেছিলাম রাশিয়া বিশ্বকাপ হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। এখন আমি আরও জোর দিয়ে সেটা বলতে পারছি কারণ আমি এখানে খেলা দেখেছি, আপনারাও দেখেছেন। এটা সর্বকালের সেরা বিশ্বকাপ।’

বিশ্বকাপ আয়োজনে রাশিয়া সম্পর্কে বিশ্ববাসীর ধারণাও পাল্টাবে বলে বিশ্বাস ফিফা সভাপতির, ‘আমার মনে হয় এই বিশ্বকাপই রাশিয়ার সম্পর্কে বিশ্বের ধারণা বদলে দেবে। সবাই দারুণ এক দেশ পেয়েছেন এখানে এসে, এক অতিথিপরায়ণ দেশ। প্রচুর মানুষ অপেক্ষায় ছিলেন যে তারা কেমন তা দেখিয়ে দিতে।’

শুরুতে ভিএআর প্রযুক্তি (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) নিয়ে প্রবল আপত্তি থাকলেও শতকরা ৯৯.৩২ শতাংশ সঠিক ফল দিয়ে ভিএআর বিশ্বকাপে দারুণ পরিবর্তন আনতে চলেছেও বলে দাবি ফিফা সভাপতির, ‘ভিএআর শুধু পরিবর্তন আনছে না, ভিএআর ফুটবলকে পরিষ্কার করেছে, খেলাটাকে আরও স্বচ্ছ ও সৎ বানিয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT