চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া ফিরেই আটক বিষ থেকে বেঁচে যাওয়া নাভালনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিষপ্রয়োগে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া পুতিন সরকারের কড়া সমালোচক আলেক্সেই নাভালনিকে আটক করেছে রাশিয়া। পাঁচ মাস জার্মানিতে কাটিয়ে মস্কো ফেরার সাথে সাথেই তাকে আটক করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাকে অভ্যর্থনা জানাতে মস্কো বিমানবন্দরে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নামার আগেই তাকে বহনকারী বিমানটির পথ পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় শেরেমেতেইয়েভো বিমানবন্দরে।

সেখানে ইমিগ্রেশনে পুলিশ আটক করে নিয়ে যায় ৪৪ বছর বয়সী এই আন্দোলনকারীকে।

নাভালনি তাকে হত্যাচেষ্টার জন্য রুশ কর্তৃপক্ষকে সবসময় দায়ী করে এলেও ক্রেমলিন বরাবরই তা অস্বীকার করে এসেছে।

অনুসন্ধানী সাংবাদিকদের তদন্তে নাভালনির দাবিই সত্য বলে প্রতীয়মান হয়েছে। তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন বিষয়ে তাকে সাবধান করা হলেও তিনি বিমানে উঠেছিলেন। তিনি যে বিমানে করে মস্কো আসছিলেন সেটি ভর্তি ছিল সাংবাদিক।

বিমানটি অবতরণের মাত্র কিছুক্ষণ আগে পাইলট ঘোষণা দেন যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির পথ পরিবর্তন করে শেরেমেতেইয়েভো নিয়ে যাওয়া হচ্ছে। আটক হওয়ার কয়েক মিনিট আগে তিনি বলেন, ‘আমি কিছু ভয় পাই না।’

Reneta

বিমান থেকে নামার পর অপেক্ষমাণ বর্ডার গার্ডদের তিনি বলছিলেন, ‘আমার জন্য কি আপনারা অপেক্ষা করছেন?’

এক ভিডিওতে দেখা গেছে তাকে আটক করে নিয়ে যাওয়ার আগে স্ত্রী ইউলিয়াকে বিদায় জানাচ্ছেন তিনি। তাকে মস্কোতে একটি পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

এক বিবৃতিতে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি বারবার প্রবেশন ভঙ্গ করেছেন। সেজন্য তার বিরুদ্ধে ডিসেম্বর থেকে হুলিয়া জারি রয়েছে।

গত বছর অগাস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী নাভলনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিন সরকাররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT