চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থেকে তেল-গ্যাস-কয়লা আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া থেকে তেল-গ্যাস-কয়লা আমদানির ওপর নিধেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ রাশিয়ায় পুতিনের নেতৃত্বকে মার্কিন জনগণের পক্ষ থেকে ‘ধাক্কা’ বলে বর্ণনা করেছেন তিনি।

বাইডেন এ প্রসঙ্গে বলেছেন: আমরা পুতিনের যুদ্ধের ভুর্তকি (আর্থিক যোগানদাতা) হবো না।

রাশিয়ার বিকল্প বাজার হিসেবে সৌদি আরব, ভেনিজুয়েলা ও ইরানকে সম্ভাব্য বাজার হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়ার তেলের ওপর নিষেথাজ্ঞা দিলে তাদের গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুই-চার হাজার রুশ সেনা নিহত

Reneta

ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দুই থেকে চার হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ‍যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরিয়ার। বিবিসির এক সংবাদে এ তথ্য জানা যায়।

তিনি জানান: গোয়েন্দা তথ্য এবং ‘ওপেন সোর্স’ রিপোর্টিংয়ের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করছেন। তবে নিহতের এ সংখ্যার ওপর স্কট ‘খুব বেশি আস্থাশীল না হলেও’ তিনি দাবি করেন ইউক্রেনে ‘রুশদের পরিকল্পনা ভালো ছিল না।’

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের উপকণ্ঠে এক লড়াইয়ে একজন উর্ধতন রুশ সামরিক কমান্ডর নিহত হয়েছেন।

যুদ্ধ বন্ধে নানা উদ্যোগ

যুদ্ধ বন্ধে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যুক্ত না হওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্তিসহ ইউক্রেনকে চারটি শর্ত দিয়েছে রাশিয়া। আবারও যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো আশ্বাস দিয়েছে, পছন্দমতো যেকোনো দিকে যেতে পারবেন ইউক্রেনীয়রা। তবে কিয়েভের অভিযোগ, হামলা বন্ধ না হওয়ায় নাগরিকদের সরানো যাচ্ছে না। বুধবার আবারও শান্তি আলোচনায় বসছে ইউক্রেন-রাশিয়া।

বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসবেন রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধে জয় না আসা পর্যন্ত কিয়েভ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পরিস্থিতিকে ‘দুশ্চিন্তার’ বলে বর্ণনা করে ফরাসী প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের সাথে ভার্চুয়াল বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তি আলোচনায় ৩ দেশেরই সমর্থন দেওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT