সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার বিষয়ে যুক্তরাজ্যের অভিযোগকে ‘অবাস্তব’ আর ‘মিথ্যা গল্প’ অ্যাখায়িত করে একে আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেছে রাশিয়া।
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ঘটনার তদন্তে যুক্তরাজ্যকে অংশ নিতে আহ্বান জানান।
যুক্তরাজ্য তাদের ভুল বুঝতে পারবে বলেও আশা করেন তিনি। তবে ব্রিটেনের প্রতিনিধি কেরেন পিয়ার্স বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে। ওদিকে চীনের ওপর অতিরিক্ত আরো ১শ’ বিলিয়ন মার্কিন ডলার কর আরোপের জন্য মার্কিন বাণিজ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে দ্বিপক্ষীয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে একমত হয়েছে চীন ও রাশিয়া।










