চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া ইস্যুতে তদন্তকারীর নিরপেক্ষতা নিয়ে সন্দিহান ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প-মুয়েলার-রাশিয়া

রবার্ট মুয়েলার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব খাটানোর ঘটনার তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুয়েলারের নিরপেক্ষতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন।

একই সাথে মুয়েলারের সঙ্গে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি’র বন্ধুত্ব থাকার বিষয়টিকেও ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। কার্যকরভাবে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নেতৃত্ব দিতে না পারার অভিযোগে গত ৯ মে নিজের নিয়োগ দেয়া কোমিকে ট্রাম্প নিজেই বরখাস্ত করেন।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি মুয়েলারের পদত্যাগ চান কিনা। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি পরে দেখা যাবে। তবে ব্যক্তি হিসেবে মুয়েলারের প্রশংসা করে তাকে ‘সম্মানীয় ব্যক্তি’ বলেছেন তিনি।

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এর আগে তদন্ত করছিলেন কোমি ও তার সংস্থা। কোমির চাকরিচ্যুতির পর বিচার বিভাগের বিশেষ কাউন্সিল মুয়েলারের কাঁধে দায়িত্বটি তুলে দেয়।ট্রাম্প

মুয়েলার তদন্তকাজের কোনো তথ্য এখনো প্রকাশ না করলেও মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুসারে, কোমির চাকরিচ্যুতিতে এবং বরখাস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে চলমান তদন্তে সম্ভাব্য বাধাদানের সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেই অনুসন্ধান চালাচ্ছেন।

ট্রাম্প অবশ্য বারবারই রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইজেমস কোমিডোনাল্ড ট্রাম্পরবার্ট মুয়েলাররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT