চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বেসামরিক নাগরিকদের ‘ইচ্ছাকৃত’ হত্যা চালিয়েছে: ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক
A A

ইউক্রেনের রাজধানীর পাশের শহর বুচায় বেসামরিক নাগরিকদের হত্যা ‘ইচ্ছাকৃত’ ছিল বলে দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

এনডিটিভি জানায়, রুশ বাহিনী ওই এলাকা থেকে সৈন্য প্রত্যাহারের পর রোববার তিনি এ দাবি করেন।

এক টুইট বার্তায় দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়ার এ ধরনের হত্যাকাণ্ড ‘ইচ্ছাকৃত’। রাশিয়ার উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যাক বেসামরিক নাগরিককে হত্যা করা যায়। তাই আমাদের অবশ্যই তাদের থামাতে হবে। এবং জি ৭ এর উচিত রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখা্ইলো পোদালয়াক এক টুইট বার্তায় বলেন, একবিংশ শতাব্দীর সবচেয়ে নারকীয় রূপ দেখেছে কিয়েভ। নারী পুরুষের হাত বেঁধে হত্যা করা হয়েছে। নাৎসীবাদের মত জঘন্য অপরাধ ফিরে এসেছিল ইউরোপে।

ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে রাশিয়া সেনা প্রত্যাহার করলে কিয়েভে ব্যাপক বেসামরিক নাগরিক হত্যার প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় কর্মকর্তারা জানায়, বুচায় রাশিয়ান সেনা প্রত্যাহারের পর গণকবরে ৩০০ এর বেশি বেসামরিক লোকের মৃতদেহ পাওয়া গেছে।

Reneta

এএফপির সাংবাদিকরা জানায় রাস্তায় পড়ে থাকতে অন্তত ২০টি মৃতদেহ দেখা যায়। যাদের প্রত্যেকেরই বেসামরিক পোশাক পড়া ছিল এবং এবং প্রত্যেকের হাত পা বাঁধা ছিল। তাদের মৃতদেহের পাশে ইউক্রেনের পাসপোর্ট ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়েভরাশিয়া ইউক্রেন সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT