চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: সামরিক আইন জারির কথা ভাবছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ-সামরিক আইন

ক্রিমিয়া উপদ্বীপে গুলি করে ইউক্রেনের যুদ্ধজাহাজ দখল ও নাবিকদের আহত করার ঘটনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সামরিক আইন জারি করার ব্যাপারে ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের আজ ভোট দেয়ার কথা রয়েছে।

অন্যদিকে রাশিয়া এ বিষয়ে কথা বলতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে। জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি জানিয়েছেন, নিউইয়র্ক সময় সোমবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) বৈঠকটি অনুষ্ঠিত হবে।

রোববার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৩টি যুদ্ধজাহাজে গুলি করে নিজেদের দখলে নেয় রাশিয়া। এতে ইউক্রেনের যুদ্ধজাহাজের বেশ কয়েক নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় দুই দেশই একে অপরকে দায়ী করছে।ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ

রুশ সেনাদের দাবি, তাদের জলসীমায় ইউক্রেনের এই নৌ-যানগুলো প্রবেশ করলে তাদের ওপর গুলি চালায় রাশিয়ার নৌ-বাহিনী। পরে দু’টি যুদ্ধজাহাজ এবং একটি টাগবোট জব্দ করা হয়।

রুশ বাহিনী কার্শ প্রণালীতে অবস্থিত সেতুর নিচে একটি ট্যাংকার আড়াআড়িভাবে বসিয়ে পথ বন্ধ করে রেখেছিল। সেটা থেকেই ইউক্রেনীয় গানবোট ও টাগবোটের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল।

Reneta

এই কার্শ প্রণালীই আজভ সাগরে যাওয়ার একমাত্র পথ। সমঝোতার ভিত্তিতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই এটি ভাগাভাগি করে ব্যবহার করে।ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ

তবে ইউক্রেনীয় নৌ-বাহিনী দাবি করছে, জাহাজ দু’টি ইউক্রেনের ওডিসা বন্দর থেকে মেরিপুল বন্দরে স্থানান্তর করা হচ্ছিল আর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়াকে আগেই জানানো হয়েছিল।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো রাশিয়ার এই কাজকে ‘অপ্ররোচিত এবং পাগলামি’ বলে উল্লেখ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনটাগবোটটাগবোটে হামলারাশিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT