চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: ইউক্রেনে সামরিক আইন জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ-সামরিক আইন

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার গুলিতে ইউক্রেনের যুদ্ধজাহাজসহ নৌবাহিনীর ৩টি জাহাজ দখল ও ২৩ নাবিককে আহত করার ঘটনায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে সামরিক আইন জারি করেছে দেশটির পার্লামেন্ট।

রুশ সীমান্তবর্তী এলাকা এবং সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত অঞ্চলে বুধবার থেকে শুরু এই সামরিক শাসন থাকবে পুরো একমাস, অর্থাৎ ২৭ ডিসেম্বর পর্যন্ত।

রোববার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৩টি যুদ্ধজাহাজে গুলি করে নিজেদের দখলে নেয় রাশিয়া। এ ঘটনায় দুই দেশই একে অপরকে দায়ী করে।

রুশ সেনাদের দাবি, তাদের জলসীমায় ইউক্রেনের এই নৌ-যানগুলো প্রবেশ করলে তাদের ওপর গুলি চালায় রাশিয়ার নৌ-বাহিনী। পরে দু’টি যুদ্ধজাহাজ এবং একটি টাগবোট জব্দ করা হয়।

রুশ বাহিনী কার্শ প্রণালীতে অবস্থিত সেতুর নিচে একটি ট্যাংকার আড়াআড়িভাবে বসিয়ে পথ বন্ধ করে রেখেছিল। সেটা থেকেই ইউক্রেনীয় গানবোট ও টাগবোটের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল।ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ-সামরিক আইন

এই কার্শ প্রণালীই আজভ সাগরে যাওয়ার একমাত্র পথ। সমঝোতার ভিত্তিতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই এটি ভাগাভাগি করে ব্যবহার করে।

Reneta

তবে ইউক্রেনীয় নৌ-বাহিনী দাবি করছে, জাহাজ দু’টি ইউক্রেনের ওডিসা বন্দর থেকে মেরিপুল বন্দরে স্থানান্তর করা হচ্ছিল আর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়াকে আগেই জানানো হয়েছিল।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো রাশিয়ার এই কাজকে ‘অপ্ররোচিত এবং পাগলামি’ বলে উল্লেখ করে সামরিক শাসন জারির ব্যাপারে সোমবার দেশটির পার্লামেন্ট সদস্যদের জরুরি ভোট আয়োজন করেন।

ওই ভোটাভুটিতে ইউক্রেনের পার্লামেন্টে সামরিক শাসন জারির জন্য ২৭৬ জন এমপি পক্ষে এবং ৩০ জন এমপি বিপক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে সরকার যে কোনো ধরনের র‌্যালি আয়োজন সীমাবদ্ধ করেছে এবং গণমাধ্যমের ওপর নজরদারি আরোপ করেছে বলে জানিয়েছে বিবিসি।ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ-সামরিক আইন

কয়েকজন এমপির আশঙ্কা, সামরিক শাসন জারির ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে দিতে পারেন।

তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন পোরোশেংকো।

অন্যদিকে এ ইস্যুতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আন্ডার সেক্রেটারি রোজমেরি অ্যান ডিকার্লো রাশিয়ার আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বন্দ্ব এড়াতে জাতিসংঘের মধ্যস্থতায় মিনস্ক সমঝোতা মেনে চলতে রাশিয়াকে আহ্বান জানান তিনি।

জাহাজ আটকের ঘটনাকে রাশিয়ার ‘দায়িত্বহীন আচরনের আরেকটি নজির’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হেলি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনটাগবোটটাগবোটে হামলারাশিয়াসামরিক আইনসামরিক শাসনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT